পঞ্চম বর্ষপূর্তিতে দারাজের বিশাল অনলাইন সেল

২৬ আগষ্ট, ২০১৯ ১৪:৫৯  
দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ৫ বছরে পদাপর্ণ করলো। এই উপলক্ষে আজ (২৬ আগষ্ট) রাজধানীর হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৬ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্যাম্পেইন ঘোষণা করতে যাচ্ছে। ক্যাম্পেইনে থাকছে ৫০ লাখ পণ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দারাজ গ‍্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাথন ডোয়ার ও দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক। অনুষ্ঠানে সৈয়দ মোস্তাহিদল হক বলেন, দারাজ গত ৫ বছর ধরে বাংলাদেশে বিশ্বস্ততার সাথে ক্রেতাদের সেবা প্রদান করে যাচ্ছে। সবার ভালোবাসায় আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি। আশা করছি আপনাদের সাথে নিয়ে আমরা হাজার বছর পূরণ করতে সক্ষম হবো। পঞ্চম বর্ষপূর্তির ক্যাম্পেইনে দারাজে থাকছে, বিশাল মূল্যছাড়। পাশাপাশি থাকছে, ডাবল টাকা ভাউচার, আই লাভ ভাউচার, রাশ আওয়ার ভাউচার, ফ্ল্যাশ সেল অফার, ৫ টাকা ডিল, ৯৯ টাকা ডিলসহ নানা অফার। থাকছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার।